Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিজেপির হয়ে কাজ করছেন জ্ঞানেশ, অভিযোগ বেবির

বাম প্রার্থীদের সমর্থনে প্রচারে শহরে এসেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। প্রচারে নামার আগে আলিমুদ্দিন স্ট্রিটে বেবি বলেন, ‘এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আসলে তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া।’

বিজেপির হয়ে কাজ করছেন জ্ঞানেশ, অভিযোগ বেবির
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম প্রার্থীদের সমর্থনে প্রচারে শহরে এসেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। প্রচারে নামার আগে আলিমুদ্দিন স্ট্রিটে বেবি বলেন, ‘এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আসলে তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর এই রাজ্যে প্রথম এমন একটি নির্বাচন হতে চলেছে যেখানে লক্ষাধিক মানুষ জানেন না, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না।’ এদিনের সাংবাদিক সম্মেলনে বেবির সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে বেবি বলেন, সাংবিধানিক পদে থেকে তিনি বিজেপির হয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, ‘অমিত শাহ ক্রোনোলজির কথা বলেছিলেন। সিএএ, এনআরসি, এসআইআর আসলে ফ্যাসিস্ট হিন্দু রাষ্ট্র তৈরি করার এক একটি ধাপ।’ তাঁর অভিযোগ, এই রাজ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী এসে সংখ্যালঘুদের নিশানা করছেন। কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাঁর মত, এই নির্বাচনে বামপন্থীরা উল্লেখযোগ্য ফলাফল করবে। কেরলেও তৃতীয়বারের জন্য বাম সরকার ফিরবে বলে মনে করেন সিপিএমের সাধারণ সম্পাদক। এদিন সকালে লেনিনের জন্মদিবসে ধর্মতলায় তাঁর মূর্তিতে মাল্যদান করেন এম এ বেবি, বৃন্দা কারাত, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য প্রমুখ।  আলিমুদ্দিন স্ট্রিটে বক্তব্য রাখছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ