Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / খেলা

ভারতকে লড়াইয়ে রাখলেন আয়ূষ

টমাস কাপের ফাইনালে চীনের বিরুদ্ধে ভারতকে লড়াইয়ে রাখলেন আয়ুষ শেঠি। ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি হেরে যাওয়ায় ০-২ পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া

ভারতকে লড়াইয়ে রাখলেন আয়ূষ
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪

কোপেনহেগেন: টমাস কাপের ফাইনালে চীনের বিরুদ্ধে ভারতকে লড়াইয়ে রাখলেন আয়ূষ শেঠি। ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি হেরে যাওয়ায় ০-২ পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। ভারতের সেরা ডাবলস জুটি ১৩-২১, ২১-১৩, ২৪-২৬ ব্যবধানে বশ মানেন লিয়াং ওয়েই ও ওয়াং চ্যাংয়ের বিরুদ্ধে। ডাবলসের জন্য বরাদ্দ দু’পয়েন্ট খোয়া যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। এই পরিস্থিতিতে নামেন আয়ূষ। তিনি হারলেই ফায়সালা হয়ে যেত ফাইনালের। কিন্তু আয়ূষ ২১-১৭, ২১-১৩, ২১-১৫ ব্যবধানে ওং হং ইয়াংকে হারিয়ে স্বস্তি ফেরান শিবিরে। বৃহস্পতিবার হবে বাকি দুটো সিঙ্গলস।

Advertisement
সম্পর্কিত সংবাদ