Bartaman Logo
১২ জুন, ২০২৬

অযোধ্যায় রামমন্দিরে দানের অর্থ তছরুপ! তদন্তের পক্ষে মত দিলেন ট্রাস্টের সভাপতি

অযোধ্যা রামমন্দিরে দানের অর্থ তছরুপের অভিযোগ। অখিলেশ যাদব তদন্তের দাবি জানালেন। মহন্ত নৃত্য গোপাল দাসের বক্তব্যে নতুন মোড়। বিস্তারিত পড়ুন।

অযোধ্যায় রামমন্দিরে দানের অর্থ তছরুপ! তদন্তের পক্ষে মত দিলেন ট্রাস্টের সভাপতি
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: অযোধ্যায় রামমন্দিরে দানের টাকার দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের অভিযোগ, দানের কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আদালতের কাছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণের আরজি জানিয়েছেন তিনি। যদিও তাঁর অভিযোগকে কোনো গুরুত্বই দিতে চায়নি বিজেপি। এই বিতর্কে এবার আসরে নামলেন রামমন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস। তিনি জানিয়েছে, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে নিরপেক্ষ ও স্বচ্ছ্ব তদন্ত হোক।  মহন্তের কথায়, বর্তমানে অভিযোগ-পালটা অভিযোগের বাতাবরণ তৈরি হয়েছে। একজন অপরের বিরুদ্ধে সরব হচ্ছে। পাশাপাশি, তদন্ত প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। তাই স্বচ্ছ্বতার সঙ্গে নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখা হোক। যাতে কোনো পক্ষের মনে কোনোপ্রকার সংশয় না থাকে। 

Advertisement

বিতর্কের সূত্রপাত মহিপাল সিং নামে এক ব্যক্তির দাবি ঘিরে। 
নিজেকে রামমন্দিরের হিসাবরক্ষক বলে পরিচয় দিয়েছিলেন তিনি। মহিপাল জানান, দীর্ঘদিন ধরেই মন্দিরে দান সংগ্রহে অনিয়ম চলছে। এর সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নামও উল্লেখ করেছিলেন তিনি। 
তাঁর দাবি, অভিযুক্তরা প্রত্যেকেই মন্দির কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছে। অনিয়ম নিয়ে সরব 
হওয়ার কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। 
এদিকে, অখিলেশের অভিযোগকে কোনো পাত্তাই দিতে চাইছেন না বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, অখিলেশের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেউ গুরুত্ব দিচ্ছে না। সমাজবাদী পার্টির সুপ্রিমোর বিশ্বাসযোগ্যতাও নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ