Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জল ভর্তি রাস্তা এড়িয়ে আলপথ ও ড্রেনের উপর দিয়ে যাতায়াত, ভরতপুরে রাস্তার কাজ দীর্ঘদিন অসমাপ্ত

রাস্তার উপর এক হাঁটু জল দাঁড়িয়ে। তাই ঝুঁকি নিয়ে কেউ রাস্তায় নামতে চাইছেন না। বদলে রাস্তার পাশের আলপথ ও ড্রেনের উপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন বাসিন্দারা।

জল ভর্তি রাস্তা এড়িয়ে আলপথ ও ড্রেনের উপর দিয়ে যাতায়াত, ভরতপুরে রাস্তার কাজ দীর্ঘদিন অসমাপ্ত
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: রাস্তার উপর এক হাঁটু জল দাঁড়িয়ে। তাই ঝুঁকি নিয়ে কেউ রাস্তায় নামতে চাইছেন না। বদলে রাস্তার পাশের আলপথ ও ড্রেনের উপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন বাসিন্দারা। মাসখানেক ধরে এমন অবস্থায় রয়েছে ভরতপুর ১ ব্লকে মাসলাই গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার এনিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা সংশ্লিষ্ট বিডিওকে অভিযোগ জমা দিলেন। বিডিও দাওয়া শেরপা বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় আলুগ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত গ্রামটি। ওই গ্রামের ভিতরের রাস্তাটি বছর দুলয়েক থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। তবে প্রায় আড়াই মাস আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি নতুন করে তৈরির জন্য অর্থ বরাদ্দ করে। সেইমত ভোটের আগে সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তা সংস্কারে নামে। আর্থ মুভার দিয়ে রাস্তা সমান করা হয়। রাস্তার পাশে উঁচু কংক্রিটের ড্রেনও তৈরি করা হয়েছে। কিন্তু এর পর রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।
আর তাতেই কাল হয়েছে বলে বাসিন্দাদের মতামত। বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা থেকে ড্রেন প্রায় এক ফুট উঁচু হয়ে পড়ায় গ্রামের সমস্ত জল দাঁড়াচ্ছে রাস্তায়। ফলে রাস্তার উপরেই জমেছে এক হাঁটু জল। যার উপর যাতায়াত করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দা অমল কুমার দে বলেন, রাস্তা দিয়ে শুধুমাত্র ট্রাক্টর ও চার চাকার গাড়ি যাতায়াত করতে পারে। সাইকেল কিংবা বাইক নিয়ে যাওয়ার উপায় নেই। বদলে স্কুল ছাত্রছাত্রী থেকে গ্রামের বয়স্করাও রাস্তার পাশের আলপথ ও ড্রেনের উপর দিয়ে যাতায়াত করছেন। এই সমস্যা নিয়ে এদিন বাসিন্দাদের একাংশ ভরতপুর বিডিও অফিসে এএস বিক্ষোভ দেখান। বাসিন্দা রামপ্রসাদ দে বলেন, মাসখানেক ধরে আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পঞ্চায়েতকে বলেও কোন লাভ হয়নি। আগামী সমস্যা না মিটলে বর্ষাভর আমাদের দুর্ভোগ পোহাতে হবে। অপর বাসিন্দা রামেশ্বর ঘোষ বলেন, গ্রামের প্রায় ৪০০ মিটার রাস্তা জুড়ে জল দাঁড়াচ্ছে। এবার রাজ্যে নতুন সরকার এসেছে। তাই আমরা মনে করি এদিনের বিক্ষোভের পর কাজ হবে।
স্থানীয় আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ বলেন, রাস্তাটি জেলা পরিষদ তৈরি করছে। তবে রাস্তার অবস্থা খারাপ অস্বীকার করার জায়গা নেই। মুর্শিদাবাদ জেলা পরিষদের পুর্ত কর্মধাক্ষ্য সামসুজ্জোহা বিশ্বাস জানিয়েছেন, যাতে দ্রুত রাস্তার কাজ শুরু হয় তার ব্যবস্থা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ