Bartaman Logo
৯ জুলাই, ২০২৬

রামমন্দিরের প্রণামি চুরিতে মূল অভিযুক্ত অবিনাশ, রিপোর্ট সিটের

রামমন্দিরের প্রণামি চুরির মূল অভিযুক্ত অবিনাশ শুক্লা। সিটের রিপোর্টে চিহ্নিত ৭০টি চুরির ঘটনা। বিস্তারিত জানুন।

রামমন্দিরের প্রণামি চুরিতে মূল অভিযুক্ত অবিনাশ, রিপোর্ট সিটের
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রামমন্দিরের প্রণামি দুর্নীতির মূল কাণ্ডারি অবিনাশ শুক্লাই। প্রাথমিক তদন্ত রিপোর্টে অবিনাশকেই প্রণামি আত্মসাতের মূল চক্রী জানিয়ে রিপোর্ট দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর, দান গণনা ব্যবস্থায় অর্থ চুরির অন্তত ৭০টি ঘটনাকে চিহ্নিত করা হয়েছে। ৪০ দিন ধরে এই চুরির সঙ্গে সক্রিয় ছিল একটি চক্র। সেই চক্রের মাথা ছিলেন গণনাকর্মী অবিনাশ (৩০)। ২৩ জুন উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় প্রসাদকে ন’পাতার রিপোর্ট জমা দেয় সিট। জানা গিয়েছে, সোমবার শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সঙ্গে প্রাথমিক রিপোর্ট নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করে তিন সদস্যের সিট। বুধবার সেই রিপোর্টের অংশ বিশেষ সামনে এসেছে।

Advertisement

সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন অবিনাশকে ঘিরেই ছ’জনের এই চক্র কাজ করত। প্রণামিতে প্রাপ্ত টাকার বান্ডিল সরানো, লুকিয়ে রাখায় সিদ্ধহস্ত ছিলেন অবিনাশ। শুধু সিসি ক্যামেরার রিপোর্টই নয়, জমা পড়া দানসামগ্রীর হিসাব, ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য, সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে তাঁকেই মূল অভিযুক্ত হিসাবে রিপোর্ট দিয়েছে সিট। তদন্তকারীরা জানাচ্ছেন, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র এবং করুণেশ পান্ডে অর্থ লুকিয়ে রাখা এবং সরানোর কাজে অবিনাশকে সহায়তা করত। এ কাজে যুক্ত ছিল মনীশ কুমার যাদব এবং রামশংকর মিশ্রও।
তল্লাশি চালিয়ে অবিনাশের ২০ লক্ষ ৩৯ হাজার টাকা, ১ হাজার ১২১ ডলার, প্রচুর সোনা এবং রুপোর অলংকার এবং একটি এসইউভির সন্ধান মিলেছে। গণনাকর্মী হিসাবে মাসে ১৫ হাজার টাকা মাইনে পাওয়া অবিনাশের পক্ষে এত সম্পত্তি বানানো সম্ভব নয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ