Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে যত্রতত্র অটো-টোটো আর বাইক, প্রবল সমস্যায় মানুষ

বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে অটো, টোটো, বাইক। বেআইনি পার্কিং  হাসপাতালজুড়ে। দিনের পর দিন এই সমস্যা বাড়ছে

হাসপাতালে যত্রতত্র অটো-টোটো আর বাইক, প্রবল সমস্যায় মানুষ
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে অটো, টোটো, বাইক। বেআইনি পার্কিং  হাসপাতালজুড়ে। দিনের পর দিন এই সমস্যা বাড়ছে। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আশা করি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ 

Advertisement

বারুইপুর মহকুমা হাসপাতালের পিছনে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। দু’টি হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসে চিকিৎসার জন্য। সুন্দরবনের মৈপীঠ, কুলতলি থেকে শুরু করে জয়নগর, সোনারপুর, বিষ্ণুপুর, মগরাহাট থেকেও মানুষ আসে। মহকুমা হাসপাতালের ভিতর ‘নো পার্কিং জোন’ আছে। কিন্তু অভিযোগ, এসবের তোয়াক্কা করে না কেউ। রোগী নামিয়ে অটো- টোটো দাঁড় করিয়ে রাখে। অনেকে বাইক রেখে দীর্ঘ সময়ের জন্য বেপাত্তা হয়ে যান। অনেকে বাজার করতেও চলে যান হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে বাইক রেখে। সেরকম একজনের যুক্তি, ‘হাসপাতালের ভিতর রেখে গিয়েছি কারণ এখানে পুলিশ থাকে।’ 
হাসপাতালে সিভিক ভলান্টিয়াররা মোতায়েন থাকে। আছে পুলিশ ক্যাম্প। তারা বাইক রাখতে নিষেধ করে। টোটো বাইরে যেতে নির্দেশ দেয়। কিন্তু নির্দেশের কয়েকঘণ্টা পরই একই অবস্থা ফিরে আসে। ওষুধ দেওয়ার জায়গায়, খাবারের দোকান ও গেটের সামনে গাড়ি রাখার ফলে অ্যাম্বুল্যান্স ঢুকতে সমস্যা হয় বলেও অভিযোগ। রোগীর পরিজনদের বক্তব্য, ‘পুলিশকে লাগাতার পদক্ষেপ নিতে হবে। কড়া ব্যবস্থা নিতে হবে। তবেই কেউ গাড়ি রাখার সাহস পাবে না।’  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ