Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতে বাণিজ্য নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়াতে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে চুক্তি, যার নাম ‘ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট’।

ভারতে বাণিজ্য নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়াতে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে চুক্তি, যার নাম ‘ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট’। ২০২২ সালে চালু হওয়া এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার ৮৫ ভাগ পণ্যের রপ্তানির ক্ষেত্রে কর তুলে নিয়েছে ভারত। পাশাপাশি ভারতীয় পণ্যও সেদেশে আরও বেশি করে যাওয়ার পথ খুলে দেওয়া হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি আরও জোরালো করতে কম্প্রিহেন্সিভ ইকোনোমিক কো-অপারেশন এগ্রিমেন্ট চালুর বিষয়ে কথা এগচ্ছে। তা চালু হলে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করলেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ। ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় সংস্থাগুলির এই চুক্তিকে কাজে লাগানো উচিত। পাশাপাশি মাইনিং বা খনি সংক্রান্ত যে প্রযুক্তি অস্ট্রেলিয়ার আছে, তাকেও কাজে লাগানো উচিত এদেশের। তার কারণ, ভারতে চিরাচরিত খনিজ সম্পদের পাশাপাশি বিরল খনিজ পদার্থ নিয়েও আগ্রহ বাড়ছে। একই সঙ্গে বাংলার নবগঠিত সরকারের সঙ্গেও কাজ করতে তাঁরা আগ্রহী বলে জানিয়েছেন কনসাল। তিনি বলেন, আমরা উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, গবেষণা ও শিল্পের কাজে আসতে পারে এমন প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হতে চাই। এই বিষয়ে সরকারেরে সঙ্গে আলোচনা চালানো হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ