Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া

জিম্বাবোয়ের কাছে হারের ধাক্কায় রীতিমতো বেসামাল অস্ট্রেলিয়া। কঠিন হয়েছে টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ওঠার পথ। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত জয়ে ফেরার লক্ষ্যে সোমবার তারা মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাল্লেকেলে: জিম্বাবোয়ের কাছে হারের ধাক্কায় রীতিমতো বেসামাল অস্ট্রেলিয়া। কঠিন হয়েছে টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ওঠার পথ। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত জয়ে ফেরার লক্ষ্যে সোমবার তারা মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। দ্বীপরাষ্ট্রটি প্রথম দুই ম্যাচ জিতে এখন গ্রুপ বি’র শীর্ষে। অজিরা একটি জয় ও একটি হারের সুবাদে তিন নম্বরে। এই ম্যাচে পা হড়কালে পরের রাউন্ডে যাওয়া কঠিন হবে। তাই ট্রাভিস হেডদের সামনে মরণ-বাঁচন ম্যাচ। তবে ডোয়াশুইস, স্টোইনিসের মতো পেসাররা একেবারে ছন্দে নেই। ব্যাটেও ভরসা দিতে ব্যর্থ জস ইংলিস, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডরা। অন্যদিকে শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচ জিতে সুপার এইটের টিকিট নিশ্চিত করতে।

Advertisement

ইডেন গার্ডেন্সে দিনের অপর ম্যাচে ইতালির বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও বাকি দু’টি ম্যাচে জিতেছে হ্যারি ব্রুকের দল। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিরুদ্ধেও ফেভারিট ইংরেজরাই। সোমবারের অন্য ম্যাচে দিল্লিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও আরব আমিরশাহি।

Advertisement
সম্পর্কিত সংবাদ