Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

২ আগষ্ট: ইতিহাসে আজকের দিনে

২ আগষ্ট: ইতিহাসে আজকের দিনে
  • ২ আগস্ট, ২০২৫ ০৮:০৮
Prefer us on Google

১৭৬৩: মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সেনা মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন

Advertisement

১৭৯০: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়

১৮৪১: ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্ম

১৮৫৮: ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়

১৮৬১: বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম

১৮৬৮: বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেনের জন্ম

১৮৭৬: ভারতের জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্ম

১৮৯৪: প্রথম বাঙালী স্থপতি নীলমণি মিত্র মৃত্যু

১৮৯৯: মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব তথা স্বামী বিবেকানন্দের ভাই - মহেন্দ্রনাথ দত্তের জন্ম

১৯২২: টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যু

১৯৩৫: গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি

১৯৭৫: প্রাক্তন ফুটবলার জো পল আনচেরির জন্ম

১৯৮০: ভাস্কর রামকিঙ্কর বেইজের মৃত্যু

১৯৯০: কুয়েত দখল করল ইরাক

১৯৯৩: চলচ্চিত্র অভিনেতা কমল মিত্রের মৃত্যু 

Advertisement
সম্পর্কিত সংবাদ