Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা, গ্রেপ্তার যুবক

কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ পুলিশ জেলা। ধৃতের নাম মিজানুর মণ্ডল (২৫)।

বনগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা, গ্রেপ্তার যুবক
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ পুলিশ জেলা। ধৃতের নাম মিজানুর মণ্ডল (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে বনগাঁ থেকে টিউশন পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই কলেজ ছাত্রী। সেই সময় রাস্তা নির্জন ছিল। সেই সময় রাস্তার পাশেই বাইক নিয়ে দাঁড়িয়েছিল মিজানুর। ছাত্রীকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে সে। সঙ্গে সঙ্গে সাইকেল ঘুরিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করেন ছাত্রীটি। তখন অভিযুক্ত যুবক তাঁকে ধাওয়া করলে সাইকেল ফেলেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তার 

Advertisement

আগেই মিজানুর পিছন থেকে তাঁকে জাপটে ধরে। অভিযোগ, ছাত্রীকে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করে সে। ছাত্রীটি চিৎকার করলে গলা টিপে খুন করারও চেষ্টা করে। সেই সময় রাস্তা দিয়ে কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিলেন। তাঁরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ওইদিনই পুলিশের 
কাছে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। শনিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক দীর্ঘদিন ধরে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করত। মূলত নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকত সে। একা কোনো তরুণী গেলে তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি করত। এরপর সুযোগ বুঝে শ্লীলতাহানি কিংবা ধর্ষণের চেষ্টা করত। আগেও তিনবার সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। তবে থানায় এতদিন অভিযোগ না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। এবার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ