Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

ভিক্ষুক সেজে পাচারের চেষ্টা! অসমে উদ্ধার ৩৭ কেজি সোনা

ভিক্ষুক সেজে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল অসম পুলিশ। ৩৭ কেজি সোনা সহ গ্রেপ্তার এক যুবক। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ খারঘুলি এলাকায় অভিযান চালায়।

ভিক্ষুক সেজে পাচারের চেষ্টা! অসমে উদ্ধার ৩৭ কেজি সোনা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ভিক্ষুক সেজে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল অসম পুলিশ। ৩৭ কেজি সোনা সহ গ্রেপ্তার এক যুবক। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ খারঘুলি এলাকায় অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, লতাশিল থানার এই অভিযানে বাজেয়াপ্ত সোনার বাজারমূল্য আনুমানিক ৫৪ কোটি টাকা। ধৃতের  কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত অক্ষয় বানসুর মহারাষ্ট্রের বাসিন্দা। আগেও সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিল সে। আন্তর্জাতিক সোনা পাচারচক্রের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ