Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশিকে ভারতে পাঠানোর চেষ্টা, ফেরত পাঠাল বিএসএফ

এক বাংলাদেশিকে ভারতে পাঠানোর চেষ্টা বিজিবির। নো ম্যানস ল্যান্ডেই যা আটকে দেয় বিএসএফ জওয়ানরা।

বাংলাদেশিকে ভারতে পাঠানোর চেষ্টা, ফেরত পাঠাল বিএসএফ
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: এক বাংলাদেশিকে ভারতে পাঠানোর চেষ্টা বিজিবির। নো ম্যানস ল্যান্ডেই যা আটকে দেয় বিএসএফ জওয়ানরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি থানার জামালপুর সীমান্তে। বিএসএফ সূত্রে খবর, এক বৃদ্ধকে বাংলাদেশের বিজিবির তরফে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির দাবি, ওই বৃদ্ধ ভারতের। কিন্তু বিএসএফ ওই বৃদ্ধকে ভারতে প্রবেশ করতে দেয়নি। সে বাংলাদেশেরই বলে দাবি করেছে বিএসএফ। অবশেষে ওই বৃদ্ধকে দীর্ঘক্ষণ নো ম্যানস ল্যান্ডের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয়। সোমবার সেই বৃদ্ধকে অবশ্য সেখানে আর দেখা যায়নি। 

Advertisement

রাতভর এঘটনাকে ঘিরে বিএসএফের সঙ্গে বিজিবির মধ্যে চলে টানা উত্তেজনা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বর্তমান পত্রিকা। 
বিএসএফের ১২৩ নম্বর ব্যাটেলিয়ন সূত্রে খবর, পরবর্তীতে ওই অনুপ্রবেশকারীকে আর ভারতে ঢুকতে দেওয়া হয়নি। সোমবার সকালে সীমান্ত থেকে উধাও হয়ে যায় ওই বৃদ্ধ। ঘটনায় জামালপুরের গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল পাহান বলেন, রবিবার সকালে বিজিবি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে একজনকে এই দেশে পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু আমাদের বিএসএফ জওয়ান ওই চেষ্টা রুখে দেয়। ঘটনায় রাতভর বাকবিতণ্ডা চলে। পরে ওই বৃদ্ধকে নো ম্যানস ল্যান্ডে আর দেখতে পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের আটক করে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। আর সেখান থেকে দফায় দফায় প্রয়োজনীয় নথি এবং নির্দিষ্ট প্রমাণ দেখিয়ে বাংলাদেশে তাঁদের পুশআপ করছে বিএসএফ। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের প্রত্যাবর্তন করানো হয়েছে। তবে এদিন রাতে একজন বৃদ্ধকে এপারে পাঠানো নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সীমান্তে দুই দেশের মানুষই ভিড় করেছিলেন। বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং বিএসএফের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ