Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্দলে রাতে মতুয়া নেতার বাড়িতে হামলা

জগদ্দলে মতুয়া নেতা নান্টু গোসাইয়ের বাড়িতে রাতে হামলার অভিযোগ উঠল। যাঁরা হামলা করেছেন, তাঁরা হিন্দিতে কথা বলছিলেন বলে অভিযোগ করেছেন নান্টুবাবু।

জগদ্দলে রাতে মতুয়া নেতার বাড়িতে হামলা
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দলে মতুয়া নেতা নান্টু গোসাইয়ের বাড়িতে রাতে হামলার অভিযোগ উঠল। যাঁরা হামলা করেছেন, তাঁরা হিন্দিতে কথা বলছিলেন বলে অভিযোগ করেছেন নান্টুবাবু। তিনি বুধবার জগদ্দল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। তিনি বলেন, রাতে প্রথমে জনা কুড়ি লোক দরজায় লাথি মারতে শুরু করেন। হিন্দি ভাষায় গালাগালও করছিলেন। আমি ভয়ে বেরোইনি। বেরোলে কী হত, কে জানে। আমি নিশ্চিত ওই লোকগুলি ভিন রাজ্য থেকে এসেছেন। এলাকায় অশান্তি পাকানোর জন্যই এসব করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় শান্তনুর অনুগামীদের হাতে প্রহৃত হয়েছিলেন নান্টু গোঁসাই। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সেই থেকে তিনি বিজেপির বিরুদ্ধে সওয়াল করছেন। এদিকে, জগদ্দলের বিজেপি প্রার্থী ডঃ রাজেশ কুমার বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে বলেছেন, দুষ্কৃতীদের লাইট পোস্টে ঝুলিয়ে মারবেন। তাঁর এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। এই নিয়ে সরগরম জগদ্দলের রাজনীতি। মতুয়া নেতা নান্টু গোসাইয়ের অভিযোগ, এই ধরনের মন্তব্য এলাকার পরিবেশকে অশান্ত করে তুলছে। বিজেপির প্রার্থী রাজস্থান থেকে এখানে এসেছেন। আবার হেরে গিয়ে রাজস্থানে চলে যাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ