Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ইরানি যুদ্ধজাহাজে হামলা: আমেরিকাকে কোনো তথ্য দেওয়া হয়নি, জানাল দিল্লি

ইরানের যুদ্ধজাহাজে হামলা চালানোর জন্য আমেরিকাকে কোনো তথ্য দেয়নি ভারত। এই নিয়ে ‘ভিত্তিহীন’ এবং ‘অযৌক্তিক’ দাবি করা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।

ইরানি যুদ্ধজাহাজে হামলা: আমেরিকাকে কোনো তথ্য দেওয়া হয়নি, জানাল দিল্লি
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানের যুদ্ধজাহাজে হামলা চালানোর জন্য আমেরিকাকে কোনো তথ্য দেয়নি ভারত। এই নিয়ে ‘ভিত্তিহীন’ এবং ‘অযৌক্তিক’ দাবি করা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, ইরানের যুদ্ধজাহাজ নিয়ে আমেরিকাকে তথ্য দেওয়ার কোনো প্রশ্নই নেই। ওই সূত্রটি জানিয়েছে, আমেরিকা ও ভারতের মধ্যে যে যোগাযোগ ও লজিস্টিক চুক্তি রয়েছে, তা এই ধরনের পরিস্থিতিতে কার্যকর হবে না। ২০১৬ সালে ভারত ও আমেরিকার মধ্যে ওই চুক্তি হয়েছিল। তাতে দুই দেশের সেনাবাহিনী জ্বালানি, রসদ, মেরামতির মতো বিষয়ে একে অপরকে সাহায্য করবে। ওই সূত্রটির মতে, এই চুক্তি শুধুমাত্র যৌথ মহড়ার মতো পারস্পরিক সম্মতিতে হওয়া কার্যক্রমের উপরই প্রযোজ্য হয়। তাই নিজে থেকে কোনো তথ্য ভারত কাউকে দেয়নি। 

Advertisement

গত ফেব্রুয়ারিতে ভারতের বিশাখাপত্তনমে নৌ-মহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধ জাহাজ ‘আইআরআইএস ডেনা’। মহড়া শেষে দেশে ফিরছিল জাহাজটি। তার মধ্যেই ইরানে হামলা চালায় আমেরিকা-ইজরায়েল। ভারত মহাসাগর দিয়ে ফেরার সময় গত বুধবার যুদ্ধজাহাজটিতে টর্পেডো হামলা চালায় মার্কিন সাবমেরিন। শ্রীলঙ্কার উপকূলে ওই হামলায় অন্তত ৮৭ জন ইরানি সেনার মৃত্যু হয়েছে। বাকি সেনাদের উদ্ধার করে শ্রীলঙ্কা। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মার্কিন সেনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ