Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকাশের বাড়িতে হামলা: খোঁজ নিলেন মমতা, মিছিল কান্তিদের

আক্রান্ত আইনজীবী তথা সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি তাঁর দক্ষিণ কলকাতার পূর্বালোকের বাড়িতে কাচের বোতল ছুড়তে থাকে। বিকাশবাবু তখন বাড়িতেই ছিলেন।

বিকাশের বাড়িতে হামলা: খোঁজ  নিলেন মমতা, মিছিল কান্তিদের
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আক্রান্ত আইনজীবী তথা সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি তাঁর দক্ষিণ কলকাতার পূর্বালোকের বাড়িতে কাচের বোতল ছুড়তে থাকে। বিকাশবাবু তখন বাড়িতেই ছিলেন।

Advertisement

বিকাশবাবু বলেন, ‘ভোরবেলা আচমকাই শব্দ পাই। গৃহসহায়িকারা আমাকে এসে খবর দেন। দেখি ঘরের ভিতর কাচের টুকরো পড়ে আছে। জানালার কাচ ভাঙা।’ তিনি আরও বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, মুখ ঢেকে এক ব্যক্তি এসে এই কাণ্ড ঘটিয়েছে।’ 
বিকাশবাবুর উদ্দেশে অকথ্য ভাষায় গালমন্দ করে সেই ব্যক্তি। ব্যাগ থেকে মদের বোতল বার করে বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। বিকাশবাবুর বক্তব্য, ‘আমার অনুমান এসব হিন্দুত্ববাদীদের কাজ। পুলিশ কমিশনারের কাছে রিভালভারের জন্য লাইসেন্স চাইব।’ 
পূর্ব যাদবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশও আসে। আক্রমণের নিন্দা করেছে সিপিআই (এমএল) লিবারেশন এবং প্রদেশ কংগ্রেস। এদিন সন্ধ্যায় মিছিল করে বিকাশবাবুর বাড়ি পর্যন্ত যান কান্তি গঙ্গোপাধ্যায়, মোনালিসা সিনহা প্রমুখ সিপিএম নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবিষয়ে বলেন, ‘একজন মাতাল বোতল ছুড়ে মেরেছে। বিকাশবাবু বলেছেন বন্দুক রাখবেন। উনি তো হিন্দুধর্ম সম্পর্কে বারবার কটূক্তি করেছেন। অন্য ধর্ম নিয়ে কটূক্তি করলে বোতলের জায়গায় আরডিএক্স অথবা বোমা পড়ত।’ ঘটনা প্রকাশ্যে আসতে বিকাশবাবুকে ফোন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন, ‘উনি ফোন করেছিলেন। আমি বললাম, আন্দোলন করুন ভালো কথা। বাড়িতে আসবেন বলেছেন।’ এই ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে রাজ্যের উদ্দেশে বলেন, ‘পুলিশের দায়িত্বপালনে গাফিলতি আছে। আরও সচেতন হতে হবে।’ রাজ্যের তরফে এএজি বিল্বদল ভট্টাচার্য তার আশ্বাস দিয়েছেন।  ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে বিকাশ ভট্টাচার্য। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ