Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বান্ধবীর সঙ্গে ছক কষে টাকা ভরতি ব্যাগ হাতিয়ে গ্রেপ্তার এটিএমের নিরাপত্তারক্ষী

এটিএমে মোটা অঙ্কের টাকা জমা করতে এসেছিলেন এক ব্যবসায়ী। প্রতিদিনই তিনি একটি নির্দিষ্ট ব্যাগে করে টাকা নিয়ে আসেন এটিএমে।

বান্ধবীর সঙ্গে ছক কষে টাকা ভরতি ব্যাগ হাতিয়ে গ্রেপ্তার এটিএমের নিরাপত্তারক্ষী
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিএমে মোটা অঙ্কের টাকা জমা করতে এসেছিলেন এক ব্যবসায়ী। প্রতিদিনই তিনি একটি নির্দিষ্ট ব্যাগে করে টাকা নিয়ে আসেন এটিএমে। বিষয়টি নজর করেছিল সেখানকার নিরাপত্তারক্ষী। সে তার বান্ধবীকে নিয়ে ওই ব্যাগ বদলের ফন্দি আঁটে। বান্ধবী একই রকম দেখতে আরেকটি ব্যাগ এনে আগে থেকেই লুকিয়ে রেখেছিল। শেষমেশ এই কায়দায় ব্যবসায়ীর ব্যাগ হাতিয়ে ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ওই যুগল। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষমেশ ভবানীপুর থানার হাতে ধরা পড়ে গেল ওই নিরাপত্তারক্ষী। নাম সচিদানন্দ হালদার। উদ্ধার হয়েছে ছ’লক্ষ 

Advertisement

টাকা। তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সচিদানন্দ ভবানীপুর এলাকায় একটি এটিএমে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত। অনেকদিন ধরেই সে খেয়াল করছিল, এক ব্যবসায়ী প্রতিদিন এটিএমে এসে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করেন। কোন ব্যাগে তিনি টাকা নিয়ে আসেন, তার ছবি তুলে রাখে ওই সচিদানন্দ। এরমধ্যেই বান্ধবীকে বলে, হুবহু একই ধরনের একই রঙের একটি ব্যাগ কিনে আনতে। সেইমতো রবিবার ব্যাগ সহ তরুণী তার সঙ্গে এসে দেখা করে। এর মধ্যেই ওই নিরাপত্তারক্ষী 
টাকার লোভ দেখিয়ে এক নেশাড়ুকে জোগাড় করে। তার কাজ, যে টাকা তুলতে আসবেন, তাঁকে বলা যে, এটিএম মেরামতির কাজ চলছে। একটু সময় লাগবে।
ওই ব্যবসায়ী টাকা ডিপোজিট করতে এলে ওই ব্যক্তি তাঁকে একটু অপেক্ষা করতে বলে। একথা শুনে ওই ব্যক্তি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে এটিএমের ভিতরেই রাখেন। সেখানে আগে থেকেই ঢুকেছিল ওই মহিলা ও নেশাগ্রস্থ ব্যক্তি। এই সুযোগে ব্যাগ বদল করে ফেলে নিরাপত্তারক্ষী ও তার বান্ধবী।  কয়েক মিনিট পর তরুণী এটিএম থেকে বেরিয়ে এসে বলে, মেশিন ঠিক হয়ে গিয়েছে। এরপর গুটিগুটি পায়ে টাকা ভরতি ব্যাগ নিয়ে সরে যায়। তার পিছু পিছু বেরিয়ে যায় নিরাপত্তারক্ষীও। ব্যবসায়ী এটিএমের ভিতরে ঢুকে ব্যাগ খুলে দেখেন, তাতে টাকা নেই। সঙ্গে সঙ্গে তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ ওই এটিএমটি যে ব্যাংকের, তাদের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে সিকিউরিটি এজেন্সির তথ্য নেওয়া হয়। 
তাদের সঙ্গে যোগাযোগ করে ওই এটিএমে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীর নাম, ফোন নম্বর সহ বিস্তারিত তথ্য পান তদন্তকারীরা। তার ভিত্তিতে রবিবার রাতে নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ