Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আটকাল নর্থইস্ট, ড্র সুনীলদেরও

ফের পয়েন্ট খোয়ালো বেঙ্গুলুরু এফসি। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে পিছিয়ে পড়ে কোনওরকমে ১-১ গোলে ড্র করে গার্ডেন সিটির দল। ২১ মিনিটে দেবেন্দ্র মারগাঁওকর এগিয়ে দেন হায়দরাবাদকে।

আটকাল নর্থইস্ট, ড্র সুনীলদেরও
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পয়েন্ট খোয়ালো বেঙ্গুলুরু এফসি। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে পিছিয়ে পড়ে কোনওরকমে ১-১ গোলে ড্র করে গার্ডেন সিটির দল। ২১ মিনিটে দেবেন্দ্র মারগাঁওকর এগিয়ে দেন হায়দরাবাদকে। ৭৮ মিনিটে বেঙ্গালুরুকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। ড্রয়ের ফলে লিগ শিল্ডের দৌড়ে আরও পিছিয়ে পড়ল বেঙ্গালুরু। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। মোহন বাগানের সঙ্গে সুনীলদের পয়েন্টের ব্যবধান এখন ৮। অথচ জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহন বাগান ড্র করার পর পয়েন্টের ফারাক কিছুটা কমানোর সুযোগ ছিল বেঙ্গালুরুর সামনে। তা কাজে লাগাতে পারল না তারা। অন্য ম্যাচে কেরল ব্লাস্টার্স বনাম নর্থইস্ট ইউনাইটেডের লড়াই গোলশূন্যভাবে শেষ হয়। ১৭ ম্যাচে নর্থইস্টের পয়েন্ট ২৫। সমসংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্টে পিছিয়ে কেরল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ