পরামর্শে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব মুখোপাধ্যায়।
পরামর্শে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব মুখোপাধ্যায়।
হৃদরোগ: ৪৫ বছরের পর বিশেষ করে মেনোপজের পরের দিকে মহিলাদের ক্ষেত্রে হার্টের রোগের ঝুঁকি বাড়ে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি সহ নানা ধরনের উপসর্গ দেখা যায়। এক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, হাঁটার অভ্যাস করতে হবে। খেতে হবে কম তেল-চর্বিযুক্ত খাবার। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ধূমপান বর্জন করতে হবে। ডাক্তারের পরামর্শ আবশ্যক।
স্টোন: ৩০–৬০ বছরের মধ্যে মহিলাদের কিডনি ও গলব্লাডার স্টোন হওয়ার ঝুঁকি বেশি। তীব্র ব্যথা, সংক্রমণ হতে পারে। পর্যাপ্ত জল না খাওয়া, সঠিক সময়ে প্রস্রাব না করা সহ নানা কারণে হতে পারে এমন জটিলতা।
হার্নিয়া: যে কোনো বয়সে হতে পারে। তবে ৪০-৬০ বছরে বয়সে হার্নিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। পুরুষদের তুলনায় কম ও ছোটো হয়। তবে ফেমোরাল হার্নিয়া মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। কুঁচকি বা পেটে ফোলার পাশাপাশি ব্যথা হয়। ভারী কিছু তুললে সমস্যা হয়।
চুলপড়া: নির্দিষ্ট কোনো সময় নেই। হরমোন পরিবর্তন, গর্ভাবস্থা, অতিরিক্ত মানসিক চাপ, পুষ্টির অভাব, ভিটামিনের ঘাটতি, মেনোপজের কারণেও চুল পড়তে পারে।
পেট ও লিভারের সমস্যা: ৩০–৬০ বছর।এর আগে-পরেও হতে পারে। হজমের সমস্যা, গ্যাস, পেটব্যথা নানা উপসর্গ দেখা যায়। এক্ষেত্রে খাবারের উপর নজর দিতে হবে।
স্ট্রোক: ৫০ বছরের পর ঝুঁকি বেশি। মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ, কথা জড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।
ক্যানসার: ৪০ বছরের পর ঝুঁকি বাড়ে। ইদানিং ব্রেস্ট ক্যানসার খুব বেশি দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে সার্ভাইক্যাল ক্যানসারের প্রবণতাও। এই ধরনের ক্যান্সারগুলিতে ওজন কমার পাশাপাশি অস্বাভাবিক রক্তপাতের আশঙ্কাও থাকে।
উচ্চ রক্তচাপ: ৪০–৫০ বছরের পর বেশি দেখা যায়। লবণ কম খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
কিডনির অসুখ: ৪৫ বছরের পর কিডনির অসুখ জাঁকিয়ে বসে। পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রস্রাবে প্রভাব পড়ে। ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত জল পান ও কিডনির জন্য ক্ষতিকর ওষুধ এড়িয়ে চলতে হবে।
ডিপ্রেশন ও মানসিক সমস্যা: যে কোনো বয়সে হতে পারে। দীর্ঘদিন মন খারাপ, উদ্বেগ, অনিদ্রা, একাকিত্ব সহ নানা কারণে হতে পারে। প্রসবের পর ও মেনোপজের সময় আশঙ্কা সবচেয়ে বেশি।
লিখেছেন শোভন চন্দ