Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গৌড়ীয় মঠ, রথে জগন্নাথরূপে পুজো পান রাধা‑কৃষ্ণ

কলকাতার গৌড়ীয় মঠে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধা‑কৃষ্ণের যুগল মূর্তিকেই রথের দিন জগন্নাথরূপে পুজো করা হয়।

গৌড়ীয় মঠ, রথে জগন্নাথরূপে পুজো পান রাধা‑কৃষ্ণ
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার গৌড়ীয় মঠে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধা‑কৃষ্ণের যুগল মূর্তিকেই রথের দিন জগন্নাথরূপে পুজো করা হয়। মঠের সভাপতি ও আচার্য ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজের কথায়, ‘যে গৌড়, সেই কৃষ্ণ, তিনি আবার জগন্নাথ। এই ভাবনা থেকেই প্রাচীন মন্দিরে এই প্রথা চলে আসছে। চৈতন্যদেবের পার্ষদ বাসুদেব ঘোষও একই ভাবনার কথা বলেছেন ভক্তদের কাছে।’ মঠ সূত্রে জানা গিয়েছে, প্রথা মেনে ৭০ বছরেরও বেশি সময় ধরে এখানে রথের দিন বিকেলে মন্দির চত্বর পরিক্রমা হয়। রথের ভিতর থাকে জগন্নাথদেবের ফটো। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে সুসজ্জিত রথ টানা হয়। উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় ফল ও মিষ্টি। রথের দিন মূল মন্দিরে রাধা‑কৃষ্ণ যুগল মূর্তিকে সুগন্ধি সাদা ফুল দিয়ে সাজানো হয়। পরানো হয় অলঙ্কার ও ঝলমলে পোশাক। মন্দিরে ছড়ানো হয় সুগন্ধি। প্রায় ৩০ রকমের ভোগ দেওয়া হয় বিগ্রহের সামনে। রথের দিন মন্দির হয়ে ওঠে জগন্নাথময়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ