Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আট কোটিতে দু’টি রাস্তার কাজের সূচনা

নজরে গ্রামীণ এলাকার উন্নয়ন। সোমবার দুই ব্লকে প্রায় আটকোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। প্রথমে নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার মঙ্গলসিংজোত থেকে গেদলাজোতের প্রায় পাঁচকিমি ২৫৫ মিটার রাস্তার কাজের উদ্বোধন হয়।

আট কোটিতে দু’টি রাস্তার কাজের সূচনা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: নজরে গ্রামীণ এলাকার উন্নয়ন। সোমবার দুই ব্লকে প্রায় আটকোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। প্রথমে নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার মঙ্গলসিংজোত থেকে গেদলাজোতের প্রায় পাঁচকিমি ২৫৫ মিটার রাস্তার কাজের উদ্বোধন হয়। ওই রাস্তার জন্য চারকোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পরে তিনি খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জের জামাতুল্লা এলাকার তিন কিমি ৪০০ মিটার রাস্তার উদ্বোধন করেন। মহকুমা পরিষদ জানিয়েছে, ওই রাস্তার জন্য প্রায় তিন কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 
Advertisement
খড়িবাড়ি জামাতুল্লা এলাকায় পিচের রাস্তা না থাকায় চলাচলে চরম সমস্যা হচ্ছিল। দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর অবশেষে নতুন রাস্তা পেতে চলেছেন এলাকার বাসিন্দারা। এদিন রাস্তার কাজের উদ্বোধন ঘিরে খুশির আমেজ এলাকায়। এতে ওই এলাকার ১০টি গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াতের সমস্যা মিটে যাবে। 
এনিয়ে শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি বলেন, দুটি ব্লকের গ্রামীণ এলাকার রাস্তার কাজ শুরু হল। নকশালবাড়িতে প্রায় ৫কিমি ও খড়িবাড়িতে সাড়ে ৩ কিমি রাস্তার কাজের জন্য আরআইডিএফ ফান্ড থেকে প্রায় আট কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরআইডিএফ ফান্ডে প্রায় ১৩ কোটি টাকার বরাদ্দে গ্রামীণ এলাকার রাস্তার কাজের উদ্বোধন হবে। এছাড়া পিএমজিওয়াই থেকে আরও ৫টি গ্রামের রাস্তার জন্য ২৫ কোটি টাকা পাব। শুধু রাস্তা নয়, গ্রামীণ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিচ্ছি আমরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ