লটারির দোকান নয়, বুকস্টলে  অসুবিধা কী, প্রশ্ন হাইকোর্টের
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় সিপিএমের বইয়ের স্টল বসানো মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি মণ্ডপের সামনে স্টল বসানোর অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানিতে সিপিএমের দাবি ছিল, হিন্দু জাগরণ মঞ্চও ওই মণ্ডপের কাছে বইয়ের স্টল বসানোর অনুমতি পেয়েছে। কিন্তু তারা পুজোর সময় বহুবছর ধরে সেখানে বইয়ের স্টল বসালেও এবার তাদের অনুমতি দেওয়া হয়নি। অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, ‘লটারির দোকান দেবেন না। বইয়ের দোকান দেবেন। অসুবিধার কী আছে?’ পাশাপাশি তিনি বলেন, ‘এক পক্ষকে অনুমতি দেওয়া হবে, অন্যদের দেওয়া হবে না! এটা ঠিক নয়।’ যদিও মামলাটি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচার্য হতে পারে না বলে দাবি করেন, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র। বিচারপতি জানিয়েছেন, পুলিশের রিপোর্ট দেখার পর মামলাটি ছাড়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। 

Advertisement