Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানি, প্রতিবাদ করায় ভাইপোকে মারধর

বালুরঘাটের পর এবার কুমারগঞ্জ। এক বধূ পাড়ারই বখাটে যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার

কুমারগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানি, প্রতিবাদ করায় ভাইপোকে মারধর
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের পর এবার কুমারগঞ্জ। এক বধূ পাড়ারই বখাটে যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার। বধূকে নানা কটুক্তি চলতে থাকে। প্রতিবাদ করতেই বধূর হাত ধরে টানাটানি যুবকদের। এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখে প্রতিবাদ করায় বধূর ভাইপোকেও বেধড়ক মার দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কুমারগঞ্জের রামকৃষ্ণপুরের নদীপুরে। গত সপ্তাহেও ওই গ্রামে শ্লীলতাহানির ঘটনা ঘটে। ওই বধূ কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কুমারগঞ্জের আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। 

Advertisement

পুলিস সূত্রে খবর,আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে বিকেলে হাঁটতে বেড়িয়েছিলেন ওই বধূ। অভিযোগ, পথে কয়েকজন যুবক তাঁকে কটুক্তি করে। প্রতিবাদ করতে গেলে যুবকদের সঙ্গে বচসা শুরু হয় ওই বধূর। তাঁর ভাইপো এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁকেও মারধর করে যুবকরা। নির্যাতিতা বধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা।
ওই বধূ বলেন, অভিযুক্তদের একজন আমার হাত ধরে টানাটানি করলে। আমার ভাইপো প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিসের দ্বারস্থ হয়েছি।  স্থানীয়দের অভিযোগ, ওই যুবকরা এলাকায় মাঝেমধ্যে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়ায়। তাদের কার্যকলাপে অতিষ্ঠ স্থানীয়রা। গত কয়েকদিন আগেও বালুরঘাটে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়। এক নাবালিকা ছাত্রী টিউশন পড়তে গেলে তারও হাত ধরে টানাটানি করা হয়। এমন ঘটনা বারবার ঘটায় আতঙ্কিত মহিলারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ