Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহকুমা আদালতের সহকারী সরকারি কৌঁসুলিদের নির্দিষ্ট সময়ে হাজিরার নির্দেশ, ২৮ জনকে বদলি

কলকাতা সহ প্রতিটি মহকুমা আদালতের সহকারী সরকারি কৌঁসুলিদের হাজিরার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল রাজ্যের বিচার বিভাগ।

মহকুমা আদালতের সহকারী সরকারি কৌঁসুলিদের নির্দিষ্ট সময়ে হাজিরার নির্দেশ, ২৮ জনকে বদলি
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা সহ প্রতিটি মহকুমা আদালতের সহকারী সরকারি কৌঁসুলিদের হাজিরার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল রাজ্যের বিচার বিভাগ। সংশ্লিষ্ট দপ্তর থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়, সকাল সাড়ে ১০টার মধ্যে কাজে যোগ দিতে হবে সমস্ত সহকারী সরকারি কৌঁসুলিকে। ৫টার আগে তাঁরা কর্মস্থল ছাড়তে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বিচার বিভাগ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন মহকুমা আদালতে সঠিক সময় হাজির না হওয়ায় এবং কিছু অভিযোগ ওঠায় ইতিমধ্যে ২৮জন সহকারী সরকারি কৌঁসুলিকে অন্যত্র বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেই মতো নির্দিষ্ট সময়ে পদক্ষেপ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন মহকুমা কোর্টে সহকারী সরকারি আইনজীবীদের একাংশের বিরুদ্ধে নানা সময় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ক্ষতি হচ্ছে ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়ায়। তাই সরকারের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।        

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ