Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

১৮ কোটি টাকার সম্পত্তি! গ্রেপ্তার তেলেঙ্গানার সরকারি আধিকারিক

সড়ক এবং আবাসন দপ্তরের মুখ্য ইঞিনিয়ার তিনি। এই উচ্চপদর যত মাইনেই তিনি পান, তা দিয়ে প্রায় ১৮ কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সম্ভব নয়।

১৮ কোটি টাকার সম্পত্তি! গ্রেপ্তার  তেলেঙ্গানার সরকারি আধিকারিক
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: সড়ক এবং আবাসন দপ্তরের মুখ্য ইঞিনিয়ার তিনি। এই উচ্চপদর যত মাইনেই তিনি পান, তা দিয়ে প্রায় ১৮ কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সম্ভব নয়। তাই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বুধবার গ্রেপ্তার করা হল তেলেঙ্গানা রোডস অ্যান্ড বিল্ডিংস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ইন চিফ মোহন নাইক জারুপলাকে। এদিন তাঁর অফিস, বাড়ি এবং ১৫টি এলাকায় ছড়িয়ে থাকা সম্পত্তিতে তল্লাশি চালায় তেলেঙ্গানার দুর্নীতি দমন শাখা (এসিবি)। তল্লাশিতে বিপুল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মেলার পর মোহনকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

এসিবি জানিয়েছে, নিজামাবাদ জেলায় মোহনের ১৯.৩৮ একর জমির সন্ধান মিলেছে। এর দাম ৮২ লক্ষ ৯০ হাজার টাকা। সাতটি ফ্ল্যাটের সরকারি দাম ৭ কোটি ৩৫ লক্ষ টাকা। তিনতলা বিলাসবহুল বাগানবাড়ির মূল্য আড়াই কোটি টাকা। কুকাটপল্লিতে নবনির্মিত বাড়ির মূল্য ৬২ লক্ষ ১৪ টাকা। এছাড়া নিজামপেটে নবনির্মিত একটি বাগানবাড়ির জন্য এক কোটি টাকা অগ্রিম দাম মেটানো হয়েছে। এসিবির এক আধিকারিক বলেন, ‘সম্পত্তিগুলির সরকারি দাম কমিয়ে দেখানো হয়েছে। এগুলির বাজারমূল্য অনেক বেশি।’ এখানেই শেষ নয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৫৫ লক্ষ টাকা।১ কোটি ৪৪ লক্ষ টাকার ব্যাংক ডিপোজিট। সেইসঙ্গে ২ কোটি টাকা মূল্যের আড়াই কেজি সোনার অলংকার ও সাড়ে তিন লক্ষাধিক টাকার প্রায় ৬ কেজি রুপো বাজেয়াপ্ত হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ