Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সাসপেন্ড বিধানসভার মার্শাল

সাসপেন্ড হলেন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়। যা বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এর আগে কখনও কোনো মার্শালকে সাসপেন্ড করা হয়নি।

এবার সাসপেন্ড বিধানসভার মার্শাল
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাসপেন্ড হলেন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়। যা বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এর আগে কখনও কোনো মার্শালকে সাসপেন্ড করা হয়নি। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে লিখিত অর্ডার প্রকাশিত হয়। বিধানসভার নিয়ম-রীতি বিরোধী কাজ করার জন্যই মার্শাল তথা সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিধায়কদের সঙ্গে মার্শাল খারাপ ব্যবহার করেছেন, এমন অভিযোগ সামনে এসেছে। এছাড়া কিছুদিন আগে বিধানসভার তরফে বিধায়কদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অভিযোগ, ওই প্রশিক্ষণ শিবিরে দায়িত্বপূর্ণ আচরণ করেননি বিধানসভার মার্শাল দেবব্রত মজুমদার। সাসপেন্ডের প্রসঙ্গে দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আমাকে কেন সাসপেন্ড করা হল, তা বিধানসভার উচ্চ পদাধিকারী বলতে পারবেন। আমি হয়ত অনেক কিছু জেনে গিয়েছিলাম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ