Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

অসমে বন্যায় মৃত বেড়ে ৭৮

অসমের বন্যায় মৃত্যু মিছিল অব্যাহত। বিগত ২৪ ঘণ্টায় আরও তিন জনের দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ প্লাবনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮।

অসমে বন্যায় মৃত বেড়ে ৭৮
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: অসমের বন্যায় মৃত্যু মিছিল অব্যাহত। বিগত ২৪ ঘণ্টায় আরও তিন জনের দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ প্লাবনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮। এর মধ্যে আরও উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে। বন্যা, হড়পা বান ও ধসে ক্ষতিগ্রস্ত হবে উপদ্রুত এলাকাগুলি। তিনসুকিয়া জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। 

Advertisement

অসমে বন্যার জেরে বিস্তীর্ণ এলাকায় প্রায় ১৩ হাজার বাড়ি বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। তিনি জানিয়েছেন, উচ্চ অসমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। বন্যা দুর্গত এলাকার উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ