Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রথম বিভাগ পেয়ে উচ্চমাধ্যমিকে সফল অসমের ই-রিকশচালক রিমা

একদিকে সংসারের ভার, অন্যদিকে নিজের অদম্য আগ্রহ আর জেদ। এরমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় চোখধাঁধানো সাফল্য রিমার।

প্রথম বিভাগ পেয়ে উচ্চমাধ্যমিকে সফল অসমের ই-রিকশচালক রিমা
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: একদিকে সংসারের ভার, অন্যদিকে নিজের অদম্য আগ্রহ আর জেদ। এরমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় চোখধাঁধানো সাফল্য রিমার। রাস্তায় ই-রিকশ চালিয়ে সংসার সামলানোর পাশাপাশি উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সে। অসমের বিশ্বনাথ জেলার রিমা তেরাংপীর এই সাফল্যের পথ একেবারেই সহজ ছিল না। সংসারের খরচ সামলানোর ভার রিমার কাঁধে। সকালে টিউশন সেরে ই-রিকশ নিয়েই স্কুলে যেতেন তিনি। তারপর স্কুল শেষে ফের ই-রিকশ চালাতেন। এভাবে দিনভর হাড়ভাঙা খাটুনির পর রাতে ঘরে ফিরে পড়াশোনার সময় পেতেন। এভাবেই উচ্চ মাধ্যমিক ৩০৭ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন বিশ্বনাথ কমার্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী রিমা।

Advertisement

রিমার মা অসুস্থ। বাবার পা ভেঙে যাওয়ায় কোনো কাজ করতে পারেন না। চার বোনের মধ্যে রিমা সবার বড়। তাই গোটা পরিবারের দ্বায়িত্ব তার কাঁধেই। রিমা জানিয়েছেন,  ‘আদৌ পাশ করব কি না, তা নিয়েই উদ্বেগ ছিল। প্রথম বিভাগে উত্তীর্ণ হব ভাবিনি। আগামী দিনেও পড়াশোনা চালিয়ে যাব। কলেজে যাব, সঙ্গে ই-রিকশ চালাব। নইলে আমাদের সংসার চলবে না’।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ