জেরুজালেম: পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যস্থতাকারী হওয়া সত্ত্বেও দায়িত্বজ্ঞানহীন আচরণ পাকিস্তানের। শুক্রবারই ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও আমেরিকা। তার আগে বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ এক্স হ্যান্ডলে লেখেন, ‘ইজরায়েল শয়তান। মনুষ্যত্বের অভিশাপ। ইসলামাবাদে শান্তি বৈঠকের সময়ও লেবাননে গণহত্যা চলছে। প্রথমে গাজা, তারপর ইরান ও লেবানন। রক্তস্রোত বয়েই চলেছে।’ ইজরায়েলকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে সেদেশের ধ্বংস কামনা



