যোধপুর: ফের প্যারোলে মুক্তি পেলেন আসারাম বাপু! নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরুকে ২০ দিনের জন্য প্যারোলের অনুমতি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। রাজ্য সরকার তাঁর প্যারোলের আবেদন খারিজের পক্ষে পর্যাপ্ত যুক্তি দেখাতে পারেনি বলেই পর্যবেক্ষণ আদালতের। বিচারপতিরা জানান, আসারাম ইতিমধ্যে ১৩ বছর ১ মাস ২৪ দিন কারাবাস করেছেন। এর আগে একাধিকবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেও তিনি জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি। আদালতের নির্দেশে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ২০ দিনের জন্য তিনি মুক্তি পাবেন।



