Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলটিতে রহস্যমৃত্যু! ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রীয়ের মৃতদেহ উদ্ধার

ফের রহস্যমৃত্যু। মাদারিহাট, কসবার হালতু, বেহালার পর্ণশ্রীর পর এবার আসানসোলের কুলটি। ঘরের ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কুলটি থানার আলডিগ্রামে।

কুলটিতে রহস্যমৃত্যু! ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রীয়ের মৃতদেহ উদ্ধার
  • ৮ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের রহস্যমৃত্যু। মাদারিহাট, কসবার হালতু, বেহালার পর্ণশ্রীর পর এবার আসানসোলের কুলটি। ঘরের ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কুলটি থানার আলডিগ্রামে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে স্বামী রূপ কুমার বাউরির(৪১) ঝুলন্ত দেহ। ওই একই ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়েছিল তাঁর স্ত্রী মালা বাউরির(৩৬) দেহও। ময়নাতদন্তের জন্য পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। সূত্রের খবর, রূপ কুমারের চার মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে। বাকি মেয়েরা ঘরে ছিলেন না। তখনই ঘটেছে ঘটনাটি। পুলিস সূত্রে খবর, রূপকুমার কখনও কারখানার শ্রমিক আবার কখনও দিনমজুরের কাজ করত। তাঁর স্ত্রী মালা পরিচারিকার কাজ করত। সংসারে অভাব ছিল। তাই বাজার থেকে ঋণ নিয়েছিল তাঁরা। কিন্তু সেই ঋণের টাকা শোধ করতে হিমশিম খাচ্ছিল। বিষয়টি নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হত বলে জানা গিয়েছে। সেই কারণেই কী নিজের স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন রূপকুমার? উঠছে প্রশ্ন। যদিও পুলিস তদন্ত করতে গিয়ে দেখেছে তাঁদের ঘরের দরজা খোলা ছিল। তাই তৃতীয় কোনও ব্যক্তি ওই দম্পতিকে খুন করে আত্মহত্যার ঘটনা বলে সাজানোর চেষ্টা করেছি কী না সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ