Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসি কাণ্ডে ফের তলব অরূপকে

মেসি কাণ্ডে জেরার জন্য ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এর আগে বিধাননগর দক্ষিণ থানায় তিনি দু-বার জেরার মুখোমুখি হয়েছেন।

মেসি কাণ্ডে ফের তলব অরূপকে
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মেসি কাণ্ডে জেরার জন্য ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এর আগে বিধাননগর দক্ষিণ থানায় তিনি দু-বার জেরার মুখোমুখি হয়েছেন। পুলিশ কমিশনারেট সূত্রের খবর, ৭ জুলাই তাঁকে ডাকা হয়েছে। ডিম থেরাপি না-হলেও শেষবার অরূপ যখন থানায় হাজিরা দিয়ে বেরোচ্ছিলেন, তখন তাঁকে জুতোর মালাও দেখান বিজেপি কর্মীরা। গাড়িটিতে ফুটবলও ছোড়া হয়। প্রসঙ্গত, মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টিকিটের কালোবাজারি নিয়ে অরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আয়োজক শতদ্রু দত্ত। সেই অভিযোগ সূত্রে এফআইআর নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ