Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের চেষ্টার মামলায় অরূপকে ‘রক্ষাকবচ’, কোর্টকে না জানিয়ে পদক্ষেপ নয়

মেসি কাণ্ডে আগেই রক্ষাকবচ পেয়েছিলেন। এবার আলিপুরে এক আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগের মামলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট।

খুনের চেষ্টার মামলায় অরূপকে ‘রক্ষাকবচ’, কোর্টকে না জানিয়ে পদক্ষেপ নয়
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেসি কাণ্ডে আগেই রক্ষাকবচ পেয়েছিলেন। এবার আলিপুরে এক আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগের মামলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। ওইসঙ্গে আদালত জানিয়েছে, অরূপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে গেলে আদালতকে জানাতে হবে। 

Advertisement

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলার শুনানিতে অরূপের আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, ডিম ছোড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ, সবকিছুই পুলিশের সামনে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘যাঁরা গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাঁদের কেন এভাবে মারা হচ্ছে?’ একথা শুনে বিচারপতি ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘কোমরে দড়ি পরিয়ে প্যারাডিং করানো হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত।’ 
এছাড়া ১৮ জুন আলিপুর আদালতে হামলার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই। উল্লেখ্য ২৬ জুন অরূপের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আলিপুর আদালতের আইনজীবী নির্মলেন্দুকুমার ঘোষ।  অরূপের পাশাপাশি তাঁর অনুগামী ও সহযোগীদের বিরুদ্ধে আলিপুর থানায় তাঁকে শারীরিক হেনস্তা, মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ করেছেন নির্মলেন্দু।

Advertisement
সম্পর্কিত সংবাদ