Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ  করতে ব্যাংকে অরূপ বিশ্বাসের চিঠি

তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে একটি বেসরকারি ব্যাংকের কলকাতার সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে চিঠি দিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।

তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ  করতে ব্যাংকে অরূপ বিশ্বাসের চিঠি
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে একটি বেসরকারি ব্যাংকের কলকাতার সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে চিঠি দিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে চিঠিতে সই করেছেন অরূপ। ওই চিঠিতে দাবি করা হয়েছে, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। ইতিমধ্যেই অনেক সাংসদ দল ছেড়েছেন এবং বিধায়কদের মধ্যেও অনেকে এখন বিদ্রোহী। তাই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন বন্ধ রাখা হোক। 
যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ৫ জুন তৃণমূলের কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত মতো এখন কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস নন। প্রসঙ্গত, অরূপের চিঠিটি জমা পড়েছে ১৬ জুন। তবে তাঁর চিঠির সারবত্তা আছে বলে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ