Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পশু পালন ও চিকিৎসায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা!

দিনকে দিন ক্রমশ গুরুত্ব বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দেশে পশু পালনে এআই-এর সাহায্য নিতে চলেছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে ভারতের। সেই অনুযায়ী একযোগে কাজ করবে দু’দেশের মোট সাতটি প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

পশু পালন ও চিকিৎসায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা!
  • ১৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দিনকে দিন ক্রমশ গুরুত্ব বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দেশে পশু পালনে এআই-এর সাহায্য নিতে চলেছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে ভারতের। সেই অনুযায়ী একযোগে কাজ করবে দু’দেশের মোট সাতটি প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ভারতের চারটি এবং জার্মানির তিনটি বিশ্ববিদ্যালয়কে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্থান পেল পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ও। ইতিমধ্যেই ভারতের ১৪ জনের একটি দল ঘুরে এসেছে জার্মানি।

Advertisement

প্রকল্পে ভারতের কো-অর্ডিনেটর অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার জানিয়েছেন, পশু পালন ও পশু চিকিৎসায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। সেইসঙ্গে প্রাণীবিজ্ঞান নিয়ে গবেষণার ক্ষেত্র প্রসারিত করতে ভারত থেকে পড়ুয়া ও শিক্ষকরা জার্মানি যাবেন। আবার জার্মানি থেকে ছাত্র ও শিক্ষকরা আসবেন ভারতে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেবে বাংলা। 
প্রাণী চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জার্মানির তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে কলকাতার বেলগাছিয়ায় অবস্থিত রাজ্য প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, তামিলনাড়ু, লুধিয়ানা ও বিহারের বিশ্ববিদ্যালয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ