ক্যান্সারের চিকিত্‍সা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)  অ্যাসিস্টেড ক্যান্সার পরিষেবা শুরু হল নিউ আলিপুরের বি.পি. পোদ্দার ক্যান্সার হসপিটালে। ন্যাশনাল ক্যান্সার সারভাইভার্স ডে উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ক্যান্সার বিশেষজ্ঞরা জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসাই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অস্ত্র। পাশাপাশি এআই প্রযুক্তির সহায়তায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনাকে আরও নির্ভুল ও কার্যকর করে তোলা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ক্যান্সারজয়ী ব্যক্তিরা বলেন, আধুনিক চিকিৎসার সুযোগ পেলে ক্যান্সারকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।

Advertisement