Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আর্টেমিস-২: আজ গন্তব্যে পৌঁছাতে পারে ওরিয়ন

চাঁদ ক্রমশ বড়ো হচ্ছে। পৃথিবীকে খুব ছোটো দেখাচ্ছে। মহাকাশযান থেকে এমনই সুন্দর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আর্টেমিস-২ অভিযানের চার মহাকাশচারী।

আর্টেমিস-২: আজ গন্তব্যে পৌঁছাতে পারে ওরিয়ন
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: চাঁদ ক্রমশ বড়ো হচ্ছে। পৃথিবীকে খুব ছোটো দেখাচ্ছে। মহাকাশযান থেকে এমনই সুন্দর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আর্টেমিস-২ অভিযানের চার মহাকাশচারী। একইসঙ্গে পৃথিবী ও চাঁদের একাধিক ছবিও পাঠিয়েছেন তাঁরা। 

Advertisement

বৃহস্পতিবার ভারতীয় সময় ভোররাতে চাঁদের পথে পাড়ি দেয় নাসার ওরিয়ন মহাকাশযান। ক্যাপসুলে রয়েছেন চার নভোশ্চর রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, জেরেমি হানসেন ও ক্রিস্টিনা কচ। ইতিমধ্যে অর্ধেকের বেশি পথ অতিক্রম করে ফেলেছে ওরিয়ন। সব ঠিকঠাক থাকলে আজই সেটি গন্তব্যে পৌঁছে যাবে। এবার চাঁদে অবতরণ করবে না এই মহাকাশযান। প্রদক্ষিণ করে আবার ফিরে আসবে। অভিযান শুরুর পর একাধিক ছবি তুলেছেন চার নভশ্চর। রবিবার চাঁদের ওরিয়েন্টাল বেসিনের পূর্ণাঙ্গ ছবি তুলে পাঠান আর্টেমিস-২ অভিযানের সদস্যরা। এক্স হ্যান্ডলে সেই ছবি দিয়ে নাসা জানিয়েছে, ‘এই প্রথমবার ওরিয়েন্টাল বেসিনের সম্পূর্ণ ছবি চাক্ষুষ করল মানুষ।’
এদিকে শৌচালয়ের গন্ধে চার মহাকাশচারীর ওরিয়নে টেকা দায় হচ্ছে। উৎক্ষেপণের পর থেকে বারবার এই সমস্যা দেখা দিচ্ছে। শৌচালয়ের ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত বিকল্প হিসাবে ব্যাগ ব‌্যবহারের পরামর্শ দিয়েছে মিশন কন্ট্রোল। এবিষয়ে নাসার ওরিয়ন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার ডেবি কর্থ বলেন, ‘মহাকাশযানের শৌচালয়ের বিষয়টি সত্যিই একটি চ্যালেঞ্জ। সবাই সেটা বুঝতে পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ