Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবি দৌড় কঠিন হচ্ছে আর্সেনালের

গত কয়েক মরশুম লিগের শেষ ল্যাপে বারবার পয়েন্ট খুইয়ে খেতাব হাতছাড়া করেছে আর্সেনাল। কখনও লিভারপুল, তো কখনও ম্যান সিটি টেক্কা দিয়ে লিগ ঘরে তুলেছে।

খেতাবি দৌড় কঠিন হচ্ছে আর্সেনালের
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

উলভস- ২          :      আর্সেনাল- ২

Advertisement

লন্ডন: গত কয়েক মরশুম লিগের শেষ ল্যাপে বারবার পয়েন্ট খুইয়ে খেতাব হাতছাড়া করেছে আর্সেনাল। কখনও লিভারপুল, তো কখনও ম্যান সিটি টেক্কা দিয়ে লিগ ঘরে তুলেছে। চলতি মরশুমেও সেই ধারা অব্যাহত। খেতাবি লড়াইয়ে একটা সময় ৮ পয়েন্টে এগিয়ে ছিল মিকেল আর্তেতা ব্রিগেড। তবে শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতে পয়েন্ট খুইয়ে ক্রমশ খেতাব জয়ের পথ কঠিন করে তুলছে গানাররা। বুধবার অ্যাওয়ে ম্যাচে উলভসের বিরুদ্ধে দু’গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ল আর্সেনাল। ম্যাচে গানারদের হয়ে জাল কাঁপান বুকায়ো সাকা ও পিয়েরো হিনক্যাপি। উলভসের দুই গোলদাতা হুগো বুয়েনো ও টম এডোজি। এই ড্রয়ের ফলে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষস্থান ধরে রাখল আর্তেতা ব্রিগেড। তবে এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। অর্থাৎ, শনিবার নিউকাসলের বিরুদ্ধে পেপ ব্রিগেড জিততে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র দুইয়ে। স্বাভাবিকভাবেই দলের এই ছন্দপতনে হতাশ কোচ আর্তেতা। তিনি বলেন, ‘আরও একবার নিজেদের ভুলেই খেতাব জয়ের পথ কঠিন করে তুলছি। এদিনও নিশ্চিত তিন পয়েন্ট মাঠে ফেলে এলাম। সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। তাই দ্রুত ভুল শুধরে ঘুরে দাঁড়াতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ