


লন্ডন: খেতাব জয়ের দৌড়ে হোঁচট খেল আর্সেনাল। শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ১-২ গোলে বশ মানল মিকেল আর্তেতা ব্রিগেড। ম্যাচে সিংহভাগ দাপট রেখেও সুযোগ নষ্টের খেসারত দিতে হল গানারদের। বোর্নমাউথের হয়ে জাল কাঁপান যথাক্রমে এলি জুনিয়র ক্রোপি ও অ্যালেক্স স্কট। আর্সেনালের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ভিক্টর গোয়কেরাস। ম্যাচের শেষদিকে বিপক্ষ রক্ষণে চাপ বজায় রেখেও সমতা ফেরাতে ব্যর্থ ট্রসার্ড-হেসাসরা। ম্যাচ হারলেও ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে দ্বিতীয় স্থানে থাকা ম্যাচ সিটির (৩০ ম্যাচে ৬১ পয়েন্ট) চেয়ে দু’টি ম্যাচ বেশি খেলেছে আর্তেতা ব্রিগেড। রবিবার অ্যাওয়ে ম্যাচে চেলসির মুখোমুখি হবে সিটিজেনরা।