Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ধৃত তৃণমূল নেতা বিশ্বজিৎ অসুস্থ, ভরতি হাসপাতালে

জেল হেপাজতে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে হাসপাতালে ভরতি করতে হল ঋতব্রতপন্থী তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসকে

ধৃত তৃণমূল নেতা বিশ্বজিৎ অসুস্থ, ভরতি হাসপাতালে
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: জেল হেপাজতে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে হাসপাতালে ভরতি করতে হল ঋতব্রতপন্থী তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসকে। রবিবার সকালে প্রথমে তাঁকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়। পরবর্তীতে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, অস্ত্র আইনে ধৃত বিশ্বজিৎ দাসকে দমদম জেল হাসপাতালে ভরতি করা হয়েছে। রবিবার সকালে বনগাঁ সংশোধনাগারে বুকে ব্যথা অনুভব করলে বিশ্বজিৎকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছিল। গত ২৮ তারিখ আগ্নেয়াস্ত্র সহ গোপালনগর থানার পুলিশ বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁর বাড়ি চত্বর থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। তাঁর গাড়িচালককেও এই ঘটনায় গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। শনিবার ফের আদালতে হাজির করলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। এরপরই রবিবার জেলেই অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ