Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া বিস্ফোরণ মামলায় ধৃত আবার এনআইএ হেফাজতে

বাঁকুড়ার শালতোড়ায় গত বছর আগস্ট মাসে মোটরবাইক বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ধৃত ব্যবসায়ী অমরজিৎ বর্মাকে ফের পাঁচদিনের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

বাঁকুড়া বিস্ফোরণ মামলায় ধৃত আবার এনআইএ হেফাজতে
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁকুড়ার শালতোড়ায় গত বছর আগস্ট মাসে মোটরবাইক বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ধৃত ব্যবসায়ী অমরজিৎ বর্মাকে ফের পাঁচদিনের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালত ওই নির্দেশ দেয়।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার বিমানবন্দর এলাকা থেকে এনআইএ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ধানবাদে। ওই মোটরবাইক বিস্ফোরণে আরোহীর মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এনআইএ ধানবাদের একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে। ওই বিস্ফোরক মজুতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে ব্যবসায়ী অমরজিতের বিরুদ্ধে। কিন্তু ঘটনার পর তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এনআই। এর আগে ধৃতের জামিনের আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু তা নাকচ করে দেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ইতিমধ্যে দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ