Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অনুরাগের নামে গ্রেপ্তারি পরোয়ানা

পরিচালক অনুরাগ কাশ্যপের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর নামে। গুজরাতের সুরাত আদালতে তাঁর নামে মামলা দায়ের হয়েছে বলে খবর।

অনুরাগের নামে গ্রেপ্তারি পরোয়ানা
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরিচালক অনুরাগ কাশ্যপের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর নামে। গুজরাতের সুরাত আদালতে তাঁর নামে মামলা দায়ের হয়েছে বলে খবর। গত বছর সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলের বায়োপিক ‘ফুলে’র ঝলক প্রকাশের পর হিন্দু সংগঠন ছবির বিরোধিতা করে। সে প্রসঙ্গে সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন অনুরাগ। যা নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয় পরিচালককে। তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন একজন আইনজীবী। এই প্রেক্ষিতে পরিচালককে একাধিকবার হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে তিনি হাজিরা দেননি বলে খবর। সে কারণেই আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। অন্যদিকে, সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ফ্যাশন শো নিয়েও কটাক্ষ করেছেন অনুরাগ। তিনি জানিয়েছেন, ভারতীয়রা কেবল কানের মঞ্চকে ফ্যাশন শো হিসাবেই দেখেন। তা ছাড়াও যে বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা সেখানে দেখানো হয়, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ