Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাপ ক্যাব কোম্পানিতে খাটানোর জন্য গাড়ি নিয়ে প্রতারণা, গ্রেপ্তার

অ্যাপ ক্যাব সংস্থায় গাড়ি ভাড়া খাটানোর নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। তদন্তে নেমে পঙ্কজ কামাল নামে এক অভিযুক্তকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করেছে বাঁশদ্রোনী থানার পুলিশ।

অ্যাপ ক্যাব কোম্পানিতে খাটানোর জন্য গাড়ি নিয়ে প্রতারণা, গ্রেপ্তার
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপ ক্যাব সংস্থায় গাড়ি ভাড়া খাটানোর নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। তদন্তে নেমে পঙ্কজ কামাল নামে এক অভিযুক্তকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করেছে বাঁশদ্রোনী থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরও এক যুবকের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা কাজলকান্তি সাহার সঙ্গে ওই এলাকারই বাসিন্দা গৌতম চৌধুরী নামে এক ব্যক্তির পরিচয় হয়। গৌতম কথা প্রসঙ্গে বলেন, বেশ কিছু অ্যাপ ক্যাব কোম্পানিতে গাড়ি ভাড়া নেওয়া চলছে। এজন্য মোটা টাকা দেওয়া হবে। তার টোপ গিলে অভিযোগকারী বলেন, তাঁর তিনটি গাড়ি রয়েছে। তিনি সেগুলি ভাড়া দিতে চান। এরপর তাঁর কাছ থেকে গাড়িগুলি নেন গৌতম। কিন্তু ১৬  সপ্তাহ কেটে গেলেও কোনো ভাড়া তিনি পাননি। গৌতমের সঙ্গে যোগাযোগ করলে বলা হয়, গাড়িগুলি তিনি পঙ্কজ নামে এক যুবককে দিয়েছেন। তিনি ভাড়া খাটাচ্ছেন। এরপর ওই গাড়ির মালিক অভিযোগ করেন বাঁশদ্রোণী থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পঙ্কজ নামে ওই যুবকের গুরুগ্রামে ডেরা আছে। গুরুগ্রামে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।          

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ