Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আরও এক ডার্বি জয় মোহন বাগানের

সিনিয়র হোক বা জুনিয়রদের বড় ম্যাচ। ডার্বির রং সবুজ-মেরুন। এই নিয়ে টানা তিনদিন বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বড় ম্যাচের দখল নিল মোহন বাগান। সোমবার নৈহাটিতে ডেভেলপমেন্টে লিগের ম্যাচে ১-০ জিতল ডেগি কার্ডোজোর দল।

আরও এক ডার্বি জয় মোহন বাগানের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনিয়র হোক বা জুনিয়রদের বড় ম্যাচ। ডার্বির রং সবুজ-মেরুন। এই নিয়ে টানা তিনদিন বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বড় ম্যাচের দখল নিল মোহন বাগান। সোমবার নৈহাটিতে ডেভেলপমেন্টে লিগের ম্যাচে ১-০ জিতল ডেগি কার্ডোজোর দল। বিরতির পর একমাত্র গোল টংসিনের। ৬৪ মিনিটে পেনাল্টি বাইরে মারেন ইস্ট বেঙ্গলের জোসেফ জাস্টিন। চলতি মরশুমে বিভিন্ন পর্যায়ে মোট ১২ টি ডার্বির মধ্যে মোহন বাগানের জয় ন’টি ম্যাচে। ফাল্গুনী দত্ত, বরণ সেনগুপ্ত, বিনো জর্জরা ইস্ট বেঙ্গলের বয়সভিত্তিক দল চালান। মরশুম জুড়ে একতরফা হারে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ