Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

বচসার জেরে বেধড়ক মার, মিজোরামে মৃত্যু সেনাকর্মীর

রাস্তায় সামান্য বচসা। তার জেরে এক সেনাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। গত রবিবার ঘটনাটি ঘটেছে মিজোরামের কোলাশিবে।

বচসার জেরে বেধড়ক মার, মিজোরামে মৃত্যু সেনাকর্মীর
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আইজল: রাস্তায় সামান্য বচসা। তার জেরে এক সেনাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। গত রবিবার ঘটনাটি ঘটেছে মিজোরামের কোলাশিবে। এই ঘটনায় ইতিমধ্যে দুই নাবালক সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, মৃত সেনাকর্মীর নাম জাকারিয়া লালরিয়াতুলুঙ্গা। তিনি অসম রেজিমেন্টের হয়ে জম্মু ও কাশ্মীরের কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি ফিরছিলেন জাকারিয়া। ঘটনার দিন লেংপুই বিমানবন্দর থেকে বন্ধুকে সঙ্গে নিয়ে ছোটো একটি ট্রাকে চেপে নিজের গ্রাম নিউ বুইলামে যাচ্ছিলেন তিনি। বুয়ালপুই ও থিংদাওলের মধ্যে ৩০৬ নম্বর জাতীয় সড়কের উপর কওনপুইতে একদল যুবকের সঙ্গে তাঁদের বচসা বাধে। ওই যুবকরা পিকনিক করে ফিরছিলেন। বচসা ক্রমেই হাতাহাতিতে গড়ায়। জাকারিয়াকে বেধড়ক মারধর করা হয়। ছাড় পাননি তাঁর বন্ধুও। ঘটনাস্থলেই ওই সেনাকর্মীর মৃত্যু হয়।

Advertisement

জাকারিয়ার মা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে অপর এক বন্ধুর বাড়িতে গিয়েছিল ছেলে। সেখান থেকে ফেরার সময় তাঁরা দেখেন, উলটো দিক থেকে একটি গাড়ি আসছে। কিন্তু ওই গাড়িটি রাস্তার ভুল ধরে চলায়  সেটিকে আটকান জাকারিয়ার বন্ধু। ওই গাড়িতে কওনপুই শহরের একটি হকি টিমের জনা ২০ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন মদ্যপ ছিলেন। বচসার মধ্যে সেনাকর্মী ও তাঁর বন্ধুকে মারধর শুরু করে ওই যুবকরা। তদন্তে নেমে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ