Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু সেনা অফিসারের

কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালে দুর্ঘটনা। পা পিছলে খাদে পড়ে মৃত্যু হল সেনা অফিসারের। সেনা সূত্রে এখবর জানা গিয়েছে।

কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু সেনা অফিসারের
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালে দুর্ঘটনা। পা পিছলে খাদে পড়ে মৃত্যু হল সেনা অফিসারের। সেনা সূত্রে এখবর জানা গিয়েছে।  শনিবার রাজৌরি জেলায় জঙ্গি দমন অভিযানে এই দুর্ঘটনায় নিহত সেনা আধিকারিকের নাম লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। রবিবার সামরিক মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যসচিব অতল দুল্লু এবং হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল পি কে মিশ্র। 

Advertisement

বর্তমানে জঙ্গি দমনে ‘অপারেশন শেরুওয়ালি’ নামে অভিযান চলছে। সেনার অনুমান, রাজৌরির জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় অন্তত ৩ জন সন্ত্রাসবাদী গা ঢাকা দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লেফটেন্যান্ট গোস্বামী এই অভিযানে অংশ নিয়েছিলেন।  জানা গিয়েছে, প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যান লেফটেন্যান্ট গোস্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে দেহ উদ্ধার করা হয়। রবিবার জম্মুতে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁকে শেষবিদায় জানানো হয়। পরে তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য উত্তরাখণ্ডের আলমোড়া জেলার পাণ্ডে খোলার গ্রামে পাঠানো হয়। সোশ্যাল মিডিয়ায় হোয়াইট নাইট কর্পসের তরফে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কর্তব্যরত অবস্থায় লেফটেন্যান্ট গোস্বামীর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। দেশের প্রতি তাঁর নিষ্ঠা, অদম্য সাহস এবং নিঃস্বার্থ সেবা সেনাবাহিনীর সকল সদস্যের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাহিনী।  

Advertisement
সম্পর্কিত সংবাদ