Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের সেনার গুলি, পাক অধিকৃত কাশ্মীরে মৃত ৩

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের সময় পাক সেনার গুলিতে মৃত্যু হল ৩ জনের। পরিস্থিতি উত্তপ্ত, বিস্তারিত জানুন।

ফের সেনার গুলি, পাক অধিকৃত কাশ্মীরে মৃত ৩
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচার অব্যাহত। রবিবার বিক্ষোভের সময় ফজরের নামাজ চলাকালীন পাকস্তানি বাহিনীর গুলিতে মৃত্যু হল তিনজনের। জখম বেশ কয়েকজন। উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত ১২টি আসন বিলোপ সহ একাধিক দাবিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে আওয়ামি অ্যাকশন কমিটি (এএসি)। সূত্রের খবর, রাওয়ালকোটের ইদগা গ্রাউন্ডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনী। পরে নির্বিচারে গুলি চালানো হয়। এই ঘটনায় তিনজন প্রাণ হারায়। তাদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। প্লান্দরি ফালিয়ানের সেই বাসিন্দার নাম নইম আমিন।  পাকিস্তানি নিরাপত্তাকর্মীদের নির্যাতনের ভিডিয়ো এবং ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, ভারি শেলিং এবং কাঁদানে গ্যাসের জেরে ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ন্ত্রণে এভাবে বলপ্রয়োগের বিরোধিতায় সরব এএসি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের আন্দোলনকে ভেস্তে দিতে তীব্র দমননীতির আশ্রয় নিয়েছে পাকিস্তান সরকার। এরপর এএসি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে রক্তক্ষয়ী লড়াই শুরু হবে। তখন দাবিদাওয়ার বিষয়টি পিছনে চলে যাবে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ এই নিয়ে ১২ দিনে পড়ল। এখনও সমাধানসূত্র বার হয়নি। এলাকার একটা বড় অংশে মোবাইল পরিষেবা বন্ধ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ