Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়া পুরসভায় অচলাবস্থা কাটাতে বৈঠক অর্জুন সিং, রাজেশ কুমারের

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভাটপাড়া পুরসভায় রীতিমতো অচলাবস্থা দেখা দিয়েছে। চেয়ারপারসন রেবা রাহা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পরিষদের সদস্য সহ পদাধিকারী কেউ আসছেন না।

ভাটপাড়া পুরসভায় অচলাবস্থা কাটাতে বৈঠক অর্জুন সিং, রাজেশ কুমারের
  • ১৫ মে, ২০২৬ ০৮:১৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভাটপাড়া পুরসভায় রীতিমতো অচলাবস্থা দেখা দিয়েছে। চেয়ারপারসন রেবা রাহা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পরিষদের সদস্য সহ পদাধিকারী কেউ আসছেন না। সমস্যায় পড়েছেন ক্যাজুয়াল কর্মীরা। তাঁরা বেতন পাচ্ছেন না। নাগরিক পরিষেবার কাজও রীতিমতো ব্যাহত হচ্ছে।

Advertisement

এই সমস্যা সমাধানে বৃহস্পতিবার পুরসভার এগজিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। আধিকারিকরা জানিয়েছেন, চেয়ারপারসন-এর মোবাইলে একটি ওটিপি আসে। সেটি দেখেই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। চেয়ারপারসন না আসার জন্য ওই ওটিপি জানা যাচ্ছে না। অর্জুন সিং তাদের বলেন, চেয়ারপারসনের বাড়ি থেকে গিয়ে মোবাইলটি নিয়ে আসুন। না হলে এফআইআর করুন। এছাড়া অনেক দুর্নীতির খবর আমরা শুনছি। এই সমস্ত ক্ষেত্রেও এফআইআর করতে হবে। কিন্তু কর্মীদের বেতন বা নাগরিক পরিষেবা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা যাবে না। অর্জুন সিং জানিয়েছেন, পুরসভার সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করব। এদিকে, কেন পুরসভায় যাচ্ছেন না, সেই প্রশ্নে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানিয়েছেন, এই পুরসভা চালান জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁকেই সব প্রশ্নের জবাব দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ