কলকাতা, ১ সেপ্টেম্বর: এতদিন রাজ্যে কোন প্রাকৃতিক বিপর্যয় হলে উদ্ধারের কাজে দেখা যেত পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অথবা কেন্দ্রীয় সরকারের এনডিআরএফকে। এবার থেকে এই ধরনের বিপর্যয়ের ঘটলে উদ্ধার কাজে পথে নামবে অর্জুন বাহিনী। আজ মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন বিপর্যয় মোকাবিলার দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন। আপাতত ২০০ সদস্যের অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। কলকাতা, পাহাড় ও সুন্দরবনের দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে এই বাহিনী মোতায়েন করা হবে। তবে ভবিষ্যতে এনডিআরএফ-এর আদলে অত্যাধুনিক সরঞ্জাম সহ বৃহৎ আকারে অর্জুন বাহিনীকে তৈরি করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



