Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কানসাস সিটিতে আর্জেন্তিনার বেস ক্যাম্প, প্রথম ম্যাচেই খেলবেন লিও মেসি, আশাবাদী স্কালোনিরা

চলতি সপ্তাহের শেষেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি। তার আগে হঠাৎই দলের প্রাণভ্রমরা লিও মেসির চোট চিন্তা বাড়ায়

কানসাস সিটিতে আর্জেন্তিনার বেস ক্যাম্প, প্রথম ম্যাচেই খেলবেন লিও মেসি, আশাবাদী স্কালোনিরা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: চলতি সপ্তাহের শেষেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি। তার আগে হঠাৎই দলের প্রাণভ্রমরা লিও মেসির চোট চিন্তা বাড়ায়। রবিবার মেজর লিগ সকারের ফিলাডেলফিয়ার বিরুদ্ধে পায়ে টান ধরায় ৭৩ মিনিটে মাঠ ছাড়েন এলএমটেন। এরপরই তাঁর চোট নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সোমবার মেসির চোটের জায়গায় এমআরআই করা হয়। এরপর ইন্তার মায়ামি দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টানা ম্যাচ খেলার ফলে মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে টান ধরে। আপাতত ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে মেসির মাঠে ফেরার বিষয়টি পুরোটাই তাঁর রিকভারির উপর নির্ভর করছে।’ উল্লেখ্য, ১ জুন থেকে কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ডিয়েগো মারাদোনার দেশ। টুর্নামেন্টের অভিযান শুরু করার আগে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে স্কালোনি ব্রিগেড। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী লায়োনেল স্কালোনিরা।

Advertisement

আসন্ন বিশ্বকাপেই শেষবারের জন্য দেশের জার্সিতে দেখা যাবে আর্জেন্তাইন মহাতারকাকে। তাঁর নেতৃত্বেই খেতাবরক্ষার লড়াইয়ে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২২ কাতার বিশ্বকাপের অধিকাংশ ফুটবলারকেই এবারও দেখা যাবে দেশের জার্সিতে। পাশাপাশি বেশ কিছু নতুন ফুটবলারকে সুযোগ দিতে পারেন কোচ স্কালোনি। উল্লেখ্য, ১৭ জুন আলজেরিয়ার মুখোমুখি হবেন মেসিরা। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডন। ফলে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের (১৯৭৮, ১৯৮৬, ২০২২)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ