Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী আর্জেন্তিনা, দুরন্ত খেলেও হারল মিশর

আর্জেন্তিনা ৩-২ গোলের ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। মেসির দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে। বিস্তারিত পড়ুন।

জয়ী আর্জেন্তিনা, দুরন্ত খেলেও হারল মিশর
  • ৭ জুলাই, ২০২৬ ২৩:৪০
Prefer us on Google

অ্যাটলান্টা,৭ জুলাই: মিশরকে ৩-২ গোলের ব্যবধানে হারাল আর্জেন্তিনা। আজ, মঙ্গলবার রাউন্ড অব ১৬-এর ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্তিনা ও মিশর। এদিন ভারতীয় সময় রাত সাড়ে ৯টার সময় অ্যাটলান্টা স্টেডিয়ামে শুরু হয় খেলা। ম্যাচ শুরু হতেই আক্রমণ শুরু করে নীল-সাদা জার্সির প্লেয়াররা। ৯ মিনিটে আর্জেন্তিনার ৭ নম্বর জার্সির রডরিগো ডি পল আচমকাই গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু লাইন্সম্যান পতাকা তুলে অফসাইড বলায় সেই সুযোগ কাজে আসেনি। এরপর ১৫ মিনিটে আচমকাই বক্সের মধ্যে ঢুকে পড়েন মিশরের ২ নম্বর জার্সির ইব্রাহিম। তার শটে জালে জড়িয়ে যায় বল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। ১৮ মিনিটে মেসি বল পায়ে বক্সের মধ্যে ঢুকতেই মিশরের ডিফেন্ডারা তাকে চার্জ করেন। পেনাল্টি পায় আর্জেন্তিনা। শট করেন মেসি। কিন্তু তা মিস করেন। ২৬ মিনিটে ফের আক্রমণ করে আর্জেন্তিনা। ডি পলের শটে হেড করেন ২০ নম্বর জার্সির অ্যালেক্সিস। দুরন্ত সেভ করেন মিশরের গোলরক্ষক মোস্তাফা। ৩০ মিনিটে দুর্দান্ত ফ্রি কিক করেন মেসি। বল সাইড বারে লাগে। ৩৮ মিনিটে ফের বক্সের মধ্যে ঢুকে পড়েন আর্জেন্তিনার ৯ নম্বর জার্সির আলভারেজ। কিন্তু সেই শট ফের প্রতিহত করেন মিশরের কিপার। প্রথমার্ধ্বে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যেও দুই দলের গোলের কেউই গোলের মুখ খুলতে পারেননি। প্রথম হাফের খেলা শেষে ৫৮ শতাংশ বল পজেশন নিজেদের দখলেই রেখেছিল আর্জেন্তিনা। 

Advertisement

দ্বিতীয় হাফের খেলা শুরু হতেই ফের আক্রমণ শুরু করেন নীল-সাদা জার্সির প্লেয়াররা। ৫৮ মিনিটে দুর্দান্ত গোল করেন মিশরের ১১ নম্বর জার্সির মোস্তাফা জিকো। কিন্তু ফাউলের অভিযোগে সেই গোল বাতিল করেন রেফারি। ৬৭ মিনিটে আবার সুযোগ পান জিকো। এবারে আর কোনও ভুল হয়নি। তাঁর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। ৭৬ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে সালাহের দল। কিন্তু তা প্রতিহত হয়। ৭৯ মিনিটে আর্জেন্তিনার রোমেরো গোল করেন। গোলের ব্যবধান দাঁড়ায় ২-১ এ। ৮৩ মিনিটে অবিশ্বাস্য গোল করেন মেসি। খেলায় সমতা ফেরে। স্কোর দাঁড়ায় ২-২ তে। দ্বিতীয় হাফে ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ের ৩ মিনিটে হেড করেন গোল করেন আর্জেন্তিনার এনজো। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নীল-সাদা জার্সির প্লেয়াররা। খেলা শেষে ৩-২ গোলের ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মেসিরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ